মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার (২৭ অক্টোবর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক টিকা অনুমোদন দিয়েছে। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর, যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া টিকাগুলো বাংলাদেশ সরকারকে ১২-১৭ বছর বয়সী বাংলাদেশিদের টিকাদানে সক্ষম করবে।

রাষ্ট্রদূত মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত।

এই টিকাগুলোসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে দান করা মোট টিকার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ডোজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ