মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

সিলেটের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অবসরপ্রাপ্ত শায়খুল হাদীস, সাবেক সহকারী অধ্যাপক, শহরের শেখঘাট ও জালালাবাদ আ/এ জামে মসজিদের দীর্ঘ দিনের ইমাম ও খতীব মাওলানা আ ফ ম আবদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত রোববার দিবাগত রাত ৩ টায় কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল সোমবার বাদ জোহর নগরীর আখালিয়া নতুন বাজারস্থ খাদরা আবাসিক এলাকা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের মেঝো ছেলে হাফেজ মাওলানা নাজমুল হুদা তোফায়েল।

জানাযায় উপস্থিত ছিলেন- সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ ইকরামুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইসহাক আল-মাদানী, ইবনে সিনা হাসপাতাল, সিলেট-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী।

শাহজালাল জামেয়া পাঠানটুলার সাবেক প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হালিম, বর্তমান প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ভাইস-প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদ আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. আব্দুশ শাকুর, জামেয়ার শিক্ষক, ছাত্র ও কর্মচারী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ।

জানাযা শেষে তাকে পাশ্ববর্তী গোরস্থানে দাফন করা হয়।

মাওলানা আ ফ ম আবদুর রহমান দীর্ঘ প্রায় ৩ যুগ শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদরাসায় শিক্ষককতা শেষে ২০১৯ সালে অবসরে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ