শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিদেশিদের জন্য পর্যটনকেন্দ্র খুলল মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার সব বিদেশি পর্যটকের জন্য খুলে দেওয়া হয়েছে লংকাউই দ্বীপমালার পর্যটন কেন্দ্র।

দেশটিতে করোনার কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে দেশটির অর্থনীতির চাকা সচল করতে ১৫ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে লংকাউই দ্বীপমালার সব পর্যটন খাত পরীক্ষামূলকভাবে ৩ মাসের জন্য বিদেশি ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব।

স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ায় প্রবেশের অনুমতিপ্রাপ্ত দেশগুলির তালিকা খুব শিগগিরই অভিবাসন বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করবেন। মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছার পর সম্পূর্ণটিকাধারীকে বাধ্যতামূলকভাবে ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ১৮ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই পিতামাতা বা অভিভাবক যারা সম্পূর্ণটিকা গ্রহণ করেছেন তাদের সাথে আসতে হবে। একই সাথে ৭২ ঘন্টার কোভিড-১৯ পিসিআর টেস্ট সার্টিফিকেটসহ চিকিৎসা বীমা থাকতে হবে এবং হোটেল কোয়ারেন্টাইনের জন্য অগ্রিম অর্থ প্রদান করতে হবে।

এর আগে দেশটির প্রাপ্তবয়স্ক ৯০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা প্রদানকারীদের জন্য খুলে দেয়া হয়েছিলো দেশটির আন্তঃরাজ্য ভ্রমণ। পাশাপাশি মালয়েশিয়া আন্দামান সাগরে ১০৪টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত লংকাউই দ্বীপমালা স্থানীয় পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছিলো। ইতোমধ্যেই দেশটির পর্যটন স্পটগুলোতে সংস্কারের কাজ প্রায় শেষের দিকে।

এদিকে করোনার প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশের মত মালয়েশিয়াও অর্থনীতি হুমকির মুখে পড়েছে। ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয়েছিল পর্যটন শিল্পসহ সবধরনের ব্যবসা বাণিজ্য। গত দুই বছরে মালয়েশিয়ায় পর্যটক একেবারে তলানিতে নেমেছে। ফলে এই সংকট নিরসনে দেশটির পর্যটন খাত খুলে দেয়ার ঘোষণা আসে।

মালয়েশিয়া ট্যুরিজম প্রোমোশন বোর্ড সূত্রে জানা যায়, করোনার কারণে গত বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়ায় পর্যটকের সংখ্যা ৯০ দশমিক ৬৮ শতাংশ কমে গেছে। ২০১৯ সালে যেখানে পর্যটকের সংখ্যা ছিল ২ কোটির বেশি।

মালয়েশিয়া ট্যুরিজম প্রোমোশন বোর্ড বলছে, মহামারির কারণে পর্যটন খাতে আয় কমেছে প্রায় ৮১ শতাংশ। ২০১৯ সালে পর্যটন খাতে আয় ছিল ৬৬ দশমিক ১ বিলিয়ন রিঙ্গিত। ২০১৯ সালে পর্যটন খাত থেকে আয় হয়েছিল ২৪ হাজার ২ কোটি রিঙ্গিত, যা দেশটির জিডিপি’র ১৫ দশমিক ৯ শতাংশ। কিন্তু করোনা মহামারি নিয়ন্ত্রণে গত বছরের মার্চে শুরু হওয়া লকডাউনে বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়ার পর্যটন খাতেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ