মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

চীন হামলা চালালে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র : বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন তাইওয়ানে হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সুরক্ষা দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে কি না—এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ, তেমনটি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

যদিও পরে হোয়াইট হাউসের একজন মুখপাত্র কয়েকটি মার্কিন গণমাধ্যমকে বলেন, জো বাইডেনের মন্তব্য তাইওয়ান-চীন প্রসঙ্গে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত নয়।

তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার মতো জটিল ইস্যুতে যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ‘কৌশলগত অস্পষ্টতা’ নীতি অনুসরণ করে আসছে। যার মানে হলো—চীন দ্বীপরাষ্ট্র তাইওয়ানে হামলা করলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে।

প্রয়োজন হলে একদিন জোর করে দখলে নেওয়া যাবে— তাইওয়ানকে এমনই একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ বলে মনে করে চীন। অন্যদিকে তাইওয়ান দাবি করে, তারা একটি সার্বভৌম রাষ্ট্র। সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় চীন কয়েক ডজন যুদ্ধবিমান ওড়ানোর পর দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা বাড়ছে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ