রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


পরকালমুখি স্পেশাল আমল কবর যিয়ারতের তাৎপর্য ও সুন্নাহ পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইদুজ্জামান আল হায়দার ।। কবর যিয়ারত করা ও মৃতদের জন্য দোয়া করা সুন্নাতে নবুবী সা. এর অন্তুর্ভুক্ত। এর ওপর মুসলিম উম্মাহর ইজমা বা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

সুতরাং এর বিপরীত ধারণা পোষণ করা ঈমানদারের লক্ষণ নয়। পিয়ারা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সা. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে স্বীয় আম্মাজানের কবর যিয়ারত করার জন্য প্রার্থনা করেছিলেন। মহান আল্লাহপাক তাকে যিয়ারতের অনুমতি প্রদান করেন এবং তিনি স্বীয় আম্মাজানের কবর যিয়ারত করার উদ্দেশ্যে তার কবরস্থানে গমন করেছিলেন।

হযরত সুলাইমান ইবনে বুরাইদাহ রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেছেন, আমি আমার আম্মাজানের কবর যিয়ারত করার অনুমতি চাইলে আল্লাহ আমাকে অনুমতি দিলেন। আমি কবরস্থানে গমন করলাম এবং আম্মাজানের জন্য মাগফেরাতের দোয়া করার অনুমতি চাইলাম। আল্লাহপাক দোয়া করার অনুমতি প্রদান করেননি। (মুসনাদে আহমাদ)।

এটি হৃদয়কে বিগলিত করে। নয়নযুগলকে করে অশ্রুসিক্ত। স্মরণ করিয়ে দেয় মৃত্যু ও আখিরাতের কথা। ফলে এর দ্বারা অন্যায় থেকে তওবা এবং নেকির প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সৃষ্টি হয় পরকালীন মুক্তির প্রেরণা। শুধু এসব উদ্দেশ্যেই শরিয়তে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। নতুবা ইসলামের সূচনালগ্নে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল।

রাসুল সা. ইরশাদ করেন, আমি তোমাদের এর আগে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো। কেননা তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৫৭১)

কবর জিয়ারতের উদ্দেশ্য: কবর-জিয়ারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যা আল্লাহর রাসূল স. ইরশাদ করেছেন তা এই যে, কবরের দৃশ্য দেখে দুনিয়ার ক্ষণস্থায়ীত্বের বিশ্বাস তাজা করা, নিজের মৃত্যু ও কবর-জীবনকে স্মরণ করা এবং আখিরাতের প্রস্তুতির সংকল্প গ্রহণ করা।

মৃত্যু ও আখিরাতের কথা স্বরণ করার নিয়তে করব যিয়ারত করতে যাওয়া: আবু হুরাইরা রা. থেকে বর্ণিত হয়েছে, নবী স. তাঁর মায়ের কবর যিয়ারত করতে গিয়ে কাঁদলেন এবং তাঁর সাথে যে সাহাবীগণ ছিলেন তারাও কাঁদলেন। অতঃপর তিনি বললেন,“আমি আমার মায়ের মাগফেরাতের জন্য আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলাম কিন্তু আমাকে সে অনুমতি প্রদান করা হয়নি। তবে আমি মায়ের কবর যিয়ারতের জন্যে আবেদন জানালে তিনি তা মঞ্জুর করেন।

অতএব, তোমরা কবর যিয়ারত কর। কেননা কবà¦