শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির

পীরগঞ্জে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও পর্যবেক্ষণে চরমোনাই পীরের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম চরমোনাই পীরের পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পীরগঞ্জ উপজেলার হিন্দু পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের অবস্থা পর্যবেক্ষণ ও সহায়তা প্রদান করেন।

আজ (১৯ অক্টোবর) মঙ্গলবার সকালে পর্যবেক্ষণে যায় এ প্রতিনিধিদল।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ খায়রুল ইসলাম, সেক্রেটারী মাহমুদুর রহমান রিপন, মহানগর সেক্রেটারী মুহাম্মাদ আমিরুজ্জামান পিয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার উপদেষ্টা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী আলহাজ্ব এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল ফাত্তাহ।

ক্ষতিগ্রস্থ সংখ্যালঘুদের অবস্থা পর্যবেক্ষণ ও তাদের সাথে মতবিনিময় শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শিশু খাদ্য সহায়তা প্রদান করা হয়।

আরো পড়ুন: পীরগঞ্জের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ