শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘ইসলামে সব ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্মে সব ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমাদের সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন অর্থাৎ যার যার ধর্ম তার তার কাছে। অর্থাৎ ধর্ম পালনে যেন স্বাধীনতা থাকে।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের নবী করিম হজরত মুহাম্মদ (সা.) সেটাই বিশ্বাস করতেন। সকল ধর্মাবলম্বী মানুষ তাদের নিজ ধর্ম পালন করবেন। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে। তারা সবসময়ই একটা সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি করতে চায়। এটা শুধু আমাদের দেশে মুসলমান হিসেবে না, এটা সব ধর্মেই ধর্মান্ধ শেণিটা আছে। তারা সবসময় গোলমাল বা একটা কিছু করতে চেষ্টা করতে থাকে। সেক্ষেত্রে আমরা সকলে এক হয়ে যদি চলি তাহলে তারা এ ক্ষতি করতে পারবে না।

যে ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম। এ ব্যাপারে যথযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যেখানে এধরনের ঘটনা ঘটাবে সেখানেই তাদেরকে খুঁজে বের করা হবে। আমরা অতীতেও করেছি এবং আমরা সেটা করতেও পারব। যথাযথ শাস্তি তাদের দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ