বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

দলীয় প্রভাবমুক্ত স্থানীয় নির্বাচন করতে না পারলে নির্বাচনের নামে তামাশার প্রয়োজন নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকারী দলের প্রভাবমুক্ত স্থানীয় নির্বাচন দিতে না পারলে নির্বাচনের নামে তামাশার প্রয়োজন নেই। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের হুমকি, ধমকি বন্ধ করে সকল প্রার্থীদেরকে নির্বিঘ্নে কাজ করার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন জায়গায় হাতপাখার প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমাদানে বাধা দেয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন প্রমূখ।

পর্যালোচনা সভায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, যৌক্তিক কোন কারণ ছাড়াই বার বার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের মাঝে চরম নাভিশ্বাস জন্ম নিচ্ছে। তিনি সিন্ডিকেট ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান। সেইসাথে কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে একটি পুজামণ্ডপে পবিত্র কুরআনের অবমাননার তীব্র নিন্দা জানানো হয়। তিনি ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ