।।মোস্তফা ওয়াদুদ।।
রাসূল (সা.)এর প্রকৃত জীবনাদর্শ উম্মাহর মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষে মাহে রবিউল আউয়াল ১৪৪৩ হি.উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজন করেছে “জাতীয় সিরাত প্রবন্ধ প্রতিযোগিতা”।
প্রতিযোগিতার দুটি পর্বের প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয়পর্ব। দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষার্থীগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
জেলা পর্ব
স্তরভেদে শিক্ষার্থীগণ তিনটি গ্রুপে বিভক্ত হয়ে জেলা পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন-
ক গ্রুপ: ক গ্রুপে যেসকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন-
১.কওমী মাদ্রাসা: ইবতেদাইয়্যাহ থেকে মুতাওয়াসসিতাহ (নাহবেমীর) পর্যন্ত শিক্ষার্থীগণ।
২.আলীয়া মাদ্রাসা: ইবতেদাইয়্যাহ ১ম শ্রেণী থেকে দাখিল ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগণ।
৩.স্কুল (কারিগরি ও ইংলিশ মিডিয়ামসহ): ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগণ ।
কগ্রুপের প্রবন্ধের শিরোনাম থাকবে “রাসূল (স.) এর জন্ম ও লালনপালন”।
খ গ্রুপ: খ গ্রুপে যেসকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন-
১. কওমী মাদ্রাসা: হেদায়াতুননাহু থেকে শরহে বেকায়া পর্যন্ত শিক্ষার্থীগণ।
২. আলীয়া মাদ্রাসা: দাখিল ৮ম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগণ।
৩. স্কুল (কারিগরি ও ইংলিশ মিডিয়ামসহ): ৮ম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক (ডিপ্লোমা এ লেভেল) পর্যন্ত শিক্ষার্থীগণ।
খ গ্রুপের প্রবন্ধের শিরোনাম থাকবে “রাসূল (স.) এর নবুওয়াত লাভ ও পরবর্তী মাক্কী জীবন”।
গ গ্রুপ: গ গ্রুপে যেসকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন-
১. কওমী মাদ্রাসা: ফজিলত (হেদায়া/জালালাইন) থেকে তাকমিল পর্যন্ত শিক্ষার্থীগণ।
২. আলীয়া মাদ্রাসা: ফাজিল (ডিগ্রী/অনার্স) ও কামিল শ্রেণীর শিক্ষার্থীগণ ।
৩. বিশ্ববিদ্যালয় ও কলেজ (পলিটেকনিকসহ): স্নাতক (ডিগ্রী/অনার্স/বিএসসি) ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীগন।
গ গ্রুপের প্রবন্ধের শিরোনাম থাকবে “রাসূল (স.) এর মাদানী জীবন”।
জাতীয় পর্ব
জেলা পর্যায়ে ক, খ এবং গ গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীরা জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। জাতীয় পর্বের প্রবন্ধের শিরোনাম থাকবে নিম্নরূপ:
ক গ্রুপ: হিলফুল ফুজুল ও সমাজ বিনির্মাণে à