শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিরোধ ঘুঁচিয়ে ঐকমত্যের পথে সৌদি আরব-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধ মেটাতে সৌদি আরব ও ইরান বেশ কয়েকটি বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই তথ্য জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনা সঠিক গন্তব্যে অগ্রসর হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বর্তমান লেবাননে অবস্থান করছেন। শুক্রবার সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াদের সঙ্গে আমাদের আলোচনা মধ্যপ্রাচ্যের স্বার্থে। এই অঞ্চলে সৌদি আরব ও ইরান দুটি গুরুত্বপূর্ণ দেশ যারা অঞ্চলের স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ সময় তিনি জানান, সৌদি আরবের সঙ্গে তার দেশ বেশ কয়েকটি বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে কোন কোন বিষয়ে তারা মীমাংসায় পৌঁছেছেন সেট বিস্তারিত জানাননি তিনি।

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরী সম্পর্ক চলে আসছে। সম্প্রতি খবর বের হয়েছে, সম্পর্ক জোড়া লাগাতে দেশ দুটি চারদফা গোপন বৈঠক করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও নিশ্চিত করেছেন, গত মাসে ইরানের সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে।

শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ