শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিশ্বেজুড়ে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৮ হাজার।

বুধবার (৬ অক্টোবর) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজার ৮০০-র বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৩০ হাজার ৬৩২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৭৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ১৯৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ২৪ হাজার ৭২০ জন মারা গেছেন।

করোনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৯৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১১০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৩৭ হাজার ৪২৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৯৬ জনের।

বাংলাদেশ পরিস্থিতি

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আবারো বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯৪ জন। এর আগে সোমবার করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬১৪ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ