বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রিমান্ড শেষে কারাগারে মুফতি ইব্রাহীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক (নি.) মো. হাসানুজ্জামান দুই দিনের রিমান্ড শেষে কাজী ইব্রাহীমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

কাজী ইব্রাহীমের আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন আদালতে সংশ্লিষ্ট থানা পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম।

গত ২৮ সেপ্টেম্বর ভোর রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহীমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ