শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

খেলাফত মজলিসের বিএনপি জোট ছাড়া নিয়ে মুখ খুললেন গয়েশ্বরও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের জোট ছাড়ার পেছনে সরকারকে দায়ী করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জোট ছাড়ার সবচেয়ে বড় কারণ সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চাপ। এছাড়া দলগুলোর মধ্যে বিরোধও রয়েছে। একটি অংশ চলে গেলেও আরেকটি অংশ বিএনপির সঙ্গে রয়েছে।

তিনি বলেন, ইসলামী দলগুলোর নেতারা বেশিরভাগ ক্ষেত্রে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক। তারা তাদের প্রফেশন ধরে রাখার জন্য অনেক সময় বাধ্যও হন এমন সিদ্ধান্ত নিতে।

প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে শরিক দল খেলাফত মজলিস। শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিং থেকে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।

এর আগে, শুক্রবার বিকালে ৪ টায় রাজধানীর বাদ জুমা পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ সিগাল রেস্টুরেন্টে কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকের পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

চলতি বছরের ১৪ জুলাই বিকালে রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে জোট ছাড়ার ঘোষণা দেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ।এরআগে ২০১৯ সালে বিএনপি নেতৃত্বাধীন এই জোট ছেড়েছিল আন্দালিভ রহমান পার্থের বিজেপি।

লিখিত বক্তব্য ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, খেলাফত মজলিস একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতির প্রয়ােজনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রামে খেলাফত মজলিস বিশ্বাসী।

একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে দীর্ঘ তিন দশকেরও অধিক সময় রাজনৈতিক অঙ্গনে দেশ, জাতি, ইসলাম ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। খেলাফত মজলিস মনে করে, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক মতাদর্শ লালন ও পালন করার অধিকার আছে।

যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেও স্বীকৃত। একটি সরব-সক্রিয় নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিসের রাজনৈতিক কর্মকৌশল সাংগঠনিক প্রক্রিয়ায় সময়ে সময়ে পর্যালােচনা করে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শূরা প্রয়ােজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে à¦