শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী

শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে: নিক্সন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী উচ্চবিদ্যালয়ের ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চারতলা নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষা বৃত্তি ও প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক দিচ্ছে। দেশ ও জাতির উন্নয়নের জন্য দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমার পাঞ্জাবি ছিঁড়ে জনগণের যে নেতা উন্নয়নে কাজ করতে পারবে এবং সব সময় যাকে কাছে পাবেন তাকে আপনারা আসন্ন ইউপি নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ