শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী

মাওলানা তারিক জামিলের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের ‘মিথ্যে অভিযোগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের প্রসিদ্ধ দায়ী ও আলেম মাওলানা তারিক জামিলের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের ‘মিথ্যে অভিযোগ’ উঠানো হয়েছে। এ অভিযোগ ছড়িয়ে পরার পর বিষয়টি সরাসরি অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মুখ খুলেছেন মাওলানা তারিক জামিল।

নিজের টুইটার একাউন্টে খবরটি অস্বীকার করে মাওলানা তারেক জামিল জানিয়েছেন, ‘কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব চ্যানেল নিজেদের ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার বাড়ানোর উদ্দেশ্যে আমার নামে দ্বিতীয় বিয়ের মিথ্যে খবর ছড়িয়েছে’।

তিনি বলেন, ‘এইসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বাস্তবতার সাথে এর কোন মিল নেই’।

যারা এসব খবর ছড়িয়েছে তাদের উদ্দেশে মাওলানা  তারেক জামিল বলেন, ‘যারা এসব খবর ছড়াচ্ছে আল্লাহ তায়ালা তাদের হেদায়েত দান করুন’।

উল্লেখ্য, মাওলানা তারেক জামিলের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি আপলোড দেওয়া হয়েছে; যেখানে মাওলানা তারিক জামিলের সাথে বোরকা পরিহিতা এক নারীর ছবি দেখা গেছে।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, মাওলানা তারিক জামিলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এ খবর প্রকাশ্যে আসতেই প্রথম স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়েছে।

ক্যাপশন সম্বলিত এই ছবিটিকে লাল দাগ দিয়ে ফেক নিউজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

No description available.

সূত্র: হাম নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ