বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শেখ হাসিনার জন্মে আমরা ধন্য: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তার জন্মে আমরা ধন্য। তার অসামান্য সাহসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী বছর আপনারা এই সেতু দিয়ে চলাচল করতে পারবেন। অনেকেই ষড়যন্ত্র করেছেন এই সেতুর বিরুদ্ধে। কিন্তু প্রধানমন্ত্রী তাতে পাত্তা দেননি। নিজস্ব অর্থায়নে সেতু করেছেন। এদেশের ১৭ কোটি মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আজ আমাদের আনন্দের দিন। এই দিনে প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে আমরা ধন্য।

এসময় অংশগ্রহণ করেন- শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, বাহাদুরপুরের পীর সাহেব ফকীর আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এসময় উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়ায় ২ হাজার ও সখিপুরে ১ হাজার কোরআন শরীফ এবং হাদিয়া দেন। এছাড়াও নড়িয়ার ডিঙ্গামানিকের রামসাধুর সেবা মন্দিরে-বাড়িতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ