সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

যেসব স্মার্টফোনে বন্ধ হলো জিমেইল- ইউটিউব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাপস, জিমেইল, ইউটিউবসহ গুগলের জনপ্রিয় অ্যাপগুলো আর চলবে না। ব্যবহারকারীরা অ্যাপগুলোতে লগ-ইন করতে চাইলেও তা পারবেন না।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, যে স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ২.৩.৭ কিংবা পূর্ববর্তী সংস্করণ ইনস্টল করা আছে, সেগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।

যে স্মার্টফোনগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা- সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস মডেলের স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন। এলজি প্রাডা ৩.০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।

অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণে হালনাগাদ করা একান্তই সম্ভব না হলে ডিভাইসের ওয়েব ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করার চেষ্টা করে দেখতে পারেন। সে ক্ষেত্রে সীমিত পরিসরে কিছু সেবা ব্যবহার করা যেতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ