বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসলামী আলোচক মুফতি কাজী ইবরাহীম আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি আলোচক মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি বিশেষ দল।

আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

পুলিশের ভাষ্যমতে, ২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর মুফতি ইব্রাহীমের করোনা নিয়ে বক্তব্য সমালোচনার জন্ম দেয়। এছাড়া নতুন মহাদেশ, করোনার ভ্যাকসিন ও রক্তের গ্রুপ নিয়ে এই ইসলামিক বক্তার দেওয়া তত্ত্ব ও তথ্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা, সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথাবার্তা বলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশের প্রধান জন্য এ কে এম হাফিজ আক্তার।

পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, মুফতি কাজী ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ আছে। সেগুলো যাচাই করতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ