বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আজ থেকে ঢাকায় দুই সিটিতে গণটিকা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯টি কেন্দ্রে আজ মঙ্গলবার গণটিকা দেওয়া শুরু হবে।

এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের ৫৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে দেওয়া হবে টিকা।

উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আজ ও আগামীকাল বুধবার দুপুর আড়াইটা থেকে টিকা কার্যক্রম চলবে। প্রতি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে ১০০০ জনকে টিকা দেওয়া হবে।

যারা এরই মধ্যে ডিএনসিসি এলাকার যেকোনো হাসপাতালে টিকার রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু এখনো এসএমএস পাননি শুধু তারাই এই কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন।

তবে ষাটোর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ষাটোর্ধ্বরা রেজিস্ট্রেশন না করলেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে গেলে টিকা নিতে পারবেন। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা একই কেন্দ্র থেকে গ্রহণ করতে হবে।

এর আগে ডিএনসিসি ৫৪টি টিকাকেন্দ্রে গণটিকার আওতায় এক লাখ ১৩ হাজার ৪০০ জনকে দুই ডোজের টিকা দিয়েছিল। অন্যদিকে, ডিএসসিসি প্রতি কেন্দ্রে ৩৫০ জনকে টিকা দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ