বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মহেশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় শিশু কিশোরকে পুরস্কৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা সোলতানিয়া জামে মসজিদে জামাতের সাথে একটানা ৪১ দিন নামাজ আদায় করায় ৭২ জন শিশু ও কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে সোলতানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহেশখালীর কালারমার ছড়ার উত্তর নলবিলায় শিশু ও কিশোরদের নামাজী করতে স্থানীয় ওমান প্রবাসী শাহেদ মোঃ বাপ্পির অর্থায়েন মিজান, সেলিম, মোস্তাকিম ও সাইমুনের সহযোগিতা টানা ৪১ দিন নামাজ আদায় করা শিশু ও কিশোরদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে পুরস্কৃত করা হয়। এতেই বিভিন্ন অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে সবাইকে নামাজ পড়ার প্রতি আহবান জানান।

মাষ্টার কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মিসকাতের কোরআন তেলোয়াতর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মাতারবাড়ী রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস ফারুকী। এতে প্রধান অতিথি ছিলেন হাসান বশির, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নূরুন নবী, মোহাম্মদ জকরিয়া, লিয়াকত আলী মেম্বার, লোকমান হাকিম, একরামুল হক মিয়া, কয়েকজন সংবাদ কর্মীসহ অভিভাবক বৃন্দরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ