বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল সাভারের ৯ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে দেওয়া হয়েছিল পুরস্কারের ঘোষণা। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিয়েছে সাভারের নয় কিশোর।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে আশুলিয়ার ঘোষবাগ মাদবর বাড়ি জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়।

এছাড়াও নামাজে অংশ নেওয়া ৮০ জন কিশোরকে জায়নামাজ-টুপি উপহার দেওয়া হয়েছে এদিন। মসজিদ কমিটি তাদের সবার জন্য একবেলা খাবারের ব্যবস্থা করে। সংশ্লিষ্টরা জানান, মাদবর বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান শাহেদ ও ইমাম ফরিদুজ্জামান মিলে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

এতে সাত থেকে ১৮ বছর বয়সী প্রায় ৮০ জন কিশোর ইমাম ফরিদুজ্জামান ও মোয়াজ্জেম খলিলুরের তত্ত্বাবধানে অংশ নেয়। এদের মধ্যে প্রথম নয় কিশোরকে একটি করে সাইকেল দেওয়া হয়েছে।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান শাহেদ গণমাধ্যমকে বলেন, প্রথমে চিন্তা করছিলাম কিশোররা পারবে কি-না। কিন্ত সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে তারা।

আমরা প্রথমে একজনকে লটারির মাধ্যমে সাইকেল পুরস্কার দিতে চেয়েছিলাম। পরে চিন্তা করলাম, এতে কিশোরদের মন ভেঙে যাবে। তাই নয় জনের প্রত্যেককে সাইকেল ও বাকিদের টুপি-জায়নামাজ দেওয়া হয়েছে। পরে তাদের একবেলা খাওয়ানোর উদ্যোগ নেন স্থানীয় হুমায়ুন কবির ভাই।

তিনি আরও বলেন, আমরা ভেবেছি এলাকার কিশোরদের যদি নামাজের মাধ্যমে ইসলামের দিকে টেনে আনা যায়, তাহলে তারা পাপ কাজে যুক্ত হবে না। একসঙ্গে এত কিশোর যদি নামাজ পড়ে, তাহলে আশপাশের মানুষের ভেতরও আগ্রহ বাড়বে। আগামীতে মধ্য বয়সী ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ