শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

মাদক মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়, ৬ পুলিশ সদস্য বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাসের দুই যাত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন এটিএসআইসহ ৬ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে নগরীর শিরোইল বাস টার্মিনাল পুলিশ বক্সের ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এটিএসআই মো. নাসির উদ্দিন, এএসআই মো. সেলিম শাহাজাদা, শ্রী শংকর চন্দ্র, মো. সরোয়ার আলম, মো. শাহ আলম, মো. রিপন আলী। এ ছয়জনকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এনটি