শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

বাংলাদেশি শিক্ষার্থীদের ৬৫ শিক্ষাবৃত্তি ঘোষণা রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ৬৫টি শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় রাশিয়া কালচারাল সেন্টারের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ান হাউস আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক মিস্টার ম্যাক্সিম দোব্রোখোতভ প্রতিদিনের জনজীবনে জাতীয় গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশি সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য শুভ কামনা করেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা এখন খুবই জনপ্রিয় এবং সংবাদ মাধ্যমের অগ্রণী ভূমিকা পালন করছে ।

দোব্রোখোতভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহ্যগতভাবে সুদৃঢ় সম্পর্কের উপর জোর দিয়ে আশা করে বলেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকার রাশিয়ান হাউস বাংলাদেশের ভবিষ্যত দক্ষ নাগরিক তৈরির জন্য রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বৃত্তি কর্মসূচির প্রার্থীদের নির্বাচনসহ শিক্ষামূলক কার্যক্রম নিয়ে কঠোর পরিশ্রম করছে।

তিনি বলেন, রাশিয়ান সরকার ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাংলাদেশিদের জন্য ৬৫টি বৃত্তি বরাদ্দ করেছে। আশা করা যায় যে আগামী বছরের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে।

এ সময় তিনি চলতি বছর রাশিয়ান হাউসের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষ্ঠান এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলন শেষে, রাশিয়ার গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা অনুষদের পিএইচডি ছাত্র বারেক কায়সার তার বই ‘রাশিয়ায় বঙ্গবন্ধু’ রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভের হাতে তুলে দেন।

এনটি