শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

বিশ্বব্যাপী ফের বাড়ল করোনায় মৃত্যু-শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৯ হাজার ২৯২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৭০৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৩১ হাজার ৭০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৪ লাখ ২৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৪২৪ জন।

এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৮ হাজার ১৬৯ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৫ হাজার ৬৩৪ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ৯২ হাজার ৯০৯ জন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৬ হাজার ৬৯ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ৭১ হাজার ৯২০ জন। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৬ হাজার ৭৬৪ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ১৬ হাজার ৭৮৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৮৭৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৭৪৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৩৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮০ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৫৬৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৩৫৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ