শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

করোনায় আরও ২৪ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত হার ৪. ৬১ শনাক্ত।

আগের দিন করোনায় ৩৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৭৬ জন রোগী শনাক্ত হয়েছিল। শনাক্ত হার ছিল ৪.৭৯

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এক হাজার ১৪৪ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৬১ শতাংশ।

এ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

২৪ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৩৭ জনে।

গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

এনটি