বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১৪ দিনের জন্য আদালতের হেফাজতে মাওলানা কালিম সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ভারতের প্রখ্যাত আলেম ও মুবাল্লিগ মাওলানা কালিম সিদ্দিকীকে ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে রাখার নির্দেশ হয়েছে। এছাড়া তার সাথে গ্রেপ্তার অন্যদের ছেড়ে দেওয়া হতে পারে বলে আশ্বাস রয়েছে। খবর মিল্লাত টাইমসের।

গতকাল (২১ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে মাওলানা কালিম সিদ্দিকীকে তার চার সাথীসহ উঠিয়ে নিয়ে যায় উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ইউপিএটিএস)।

আজ (২২ সেপ্টেম্বর) বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রশান্ত কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মাওলানা কালিম সিদ্দিকীকে কোর্টে হাজির করে তার রিমান্ড চাওয়া হয়, কিন্তু আদালতের পক্ষ থেকে রিমান্ডের আবেদন মঞ্জুর নাকচ করে ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এডভোকেট আবু বকর সাবকের মতে, আদালত আইনজীবিদের যুক্তিতর্ক মনোযোগ সহকারে শোনার পরে মাওলানা কালিম সিদ্দিকীর সাথে ইউপিএটিএ‘র ( উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড) আচরণের নিন্দা জানিয়েছেন এবং  রিমান্ড আবেদন প্রত্যাখ্যান করে তাকে ১৪ দিনে জন্য আদালতের হেফাজতে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

এডভোকেট আবু বকর সাবাক আরো জানান, মাওলানা কালিম সিদ্দিকীর মামলা ওমর গৌতম কেসের সাথে যুক্ত করা হয়েছে। এ কারণে এ মামলার প্রক্রিয়া কিছুটা লম্বা হবে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ