সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও একবার দেখলেই অদৃশ্য হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং ফটো অ্যান্ড ভিডিও বা ভিউ ওয়ান্স নামের একটি ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে কোনও ছবি বা ভিডিও পাঠালে একবার দেখার পরই তা গায়েব হয়ে যাবে। কীভাবে এই ফিচার ব্যবহার করবেন, দেখে নিন।

ফিচারটির সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। অ্যাপ আপডেট শেষ হয়ে গেলে নীচের পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করুন।

এক. হোয়াটসঅ্যাপ চালু করে যাকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠাবেন সেই চ্যাট ওপেন করুন।

দুই. চ্যাটবক্সের পাশে পেপারক্লিপ বাটন সিলেক্ট করুন।

তিন. এবার যে ছবি অথবা ভিডিও পাঠাতে চান সেটা সিলেক্ট করুন।

চার. তারপর মেসেজ বক্সের পাশে ছোট আইকন সিলেক্ট করে ভিউ ওয়ান্স এনাবল করুন।

এই ফিচার ব্যবহার করে যে কোনও মেসেজ পাঠালে তা অপর প্রান্তের ব্যক্তি মাত্র একবার দেখতে পারবেন। জেনে রাখা জরুরি যে, সেই ডিসঅ্যাপিয়ার্ড ছবির স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারেন যে কেউ।

সে ক্ষেত্রে অপর প্রান্তের মানুষটি স্ক্রিনশট নিয়ে ছবি সেভ করলেন কী না, তা জানার উপায় নেই। তাই, নতুন ফিচার হাজির হলেও সুরক্ষার নিরিখে স্ন্যাপচ্যাট থেকে অনেকটাই পিছিয়ে হোয়াটসঅ্যাপের এই ভিউ ওয়ান্স ফিচার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ