বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নির্মাণ, ইসরাইলের সাথে সংঘাত এড়ানোর উত্তম পন্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে ‘উত্তম পথ’।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ‘আমরা অবশ্যই মধ্য প্রাচ্যের সকল জনগোষ্ঠীর জন্য বৃহত্তর শান্তি ও নিরাপদ ভবিষ্যত চাই।’

তিনি বলেন, ‘ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি হচ্ছে প্রশ্নাতীত এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের জন্য আমাদের সমর্থন দ্ব্যর্থহীন।’

[caption id="" align="aligncenter" width="312"]May be an image of book and text বইটি সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন অথবা কল করুন 01780-752718 নাম্বারে।[/caption]

তিনি বলেন, ‘তবে আমি বরাবরই বিশ্বাস করি যে একটি অর্থবহ, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাসে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধান হচ্ছে উত্তম পন্থা।’

বাইডেন বলেন, ‘এই মুহূর্তে এ লক্ষ্য থেকে আমরা অনেক দূরে থাকলেও এ ব্যাপারে আমাদের নিজেদের অগ্রগতির সম্ভাবনার হাল ছেড়ে দেয়া উচিত হবে না।’ সূত্র : বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ