শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

‘টিকা নেওয়ার পর খোলার সিদ্ধান্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয় নিতে পারবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষ করার পর খোলার সিদ্ধান্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয় নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানলে সংক্রমণ বাড়ার শঙ্কা নেই।

আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ পরিদর্শনের সময় স্বাস্থ্যবিধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, বাচ্চাদের সঙ্গে কথা বললাম, তারা জানাল যে তাদের তাপমাত্রা মাপা হয়েছে। সবাই মাস্ক পরা, অনেক দূরে দূরে তাদের বসানো হয়েছে।

তিনি আরও বলেন, টয়লেটগুলো দেখলাম সেগুলো আরও অনেক ভালো হতে পারে, আরো সুন্দর হতে পারে, কিন্তু পরিষ্কার আছে। স্বাস্থ্যসম্মত আছে। আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যাসটা করার মধ্যে দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যাসগুলো সমাজেও আস্তে আস্তে বিস্তৃত করবে। অভিভাবক স্কুলগেটের বাইরে ভিড় করছেন বিশেষ করে শহরের স্কুলগুলোতে। সেটাই একটু সমস্যা। সেখানে তারা স্বাস্থ্যবিধি খুব বেশি মানছেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ