বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

তুরস্কের মসজিদ ও তরুণদের নিয়ে ‘অন্যরকম’ অভিজ্ঞতার কথা জানালেন ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ইস্তান্বুল সফরের অভিজ্ঞতা তরুণদের সামনে তুলে ধরেছেন বারাক ওবামা।

‘রিশেপ ভার্চুয়াল সামিট-২০২১’- এ অংশ নিয়ে তিনি তার বক্তব্যে এ অভিজ্ঞতা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ইস্তান্বুলে গিয়েছিলাম এবং এর অভিজ্ঞতা ছিল চমৎকার। তুরস্ক অসাধারণ সব মানুষের সমন্বয়ে গঠিত অসাধারণ একটি দেশ।

‘এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— সেখানে অসাধারণ তরুণদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার’, যোগ করেন ওবামা।

২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বিশেষ করে সুলতান আহমদ মসজিদের বিষয় উল্লেখ করেন। মসজিদটি ব্লু মসজিদ হিসেবেও পরিচিত।

এ মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা ‘অন্যরকম’ ছিল বলে জানান ওবামা।

তিনি বলেন, সুলতান আহমদ মসজিদ বিশ্বের বিশেষ ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি, যা আপনাকে বিস্মিত করবে।

বারাক ওবামা ২০০৯ সালের ৫ থেকে ৭ এপ্রিল তুরস্ক সফর করেন। এটিই ছিল প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বিদেশ সফর। এ সময় তিনি তুরস্কের আঙ্কারায় অবস্থান করেন এবং একটি সম্মেলনে অংশ নেওয়ার জন্য ইস্তান্বুলে সফর করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ