শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

এইচএসসির সনদ বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সনদ বিতরণ করা হবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

কলেজের অধ্যক্ষ নিজে বা প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে সনদ গ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসি সনদ বিতরণ করা হবে। নির্ধারিত তারিখে নির্ধারিত জেলার অধ্যক্ষ বা তার প্রতিনিধি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সনদ তুলতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডে প্রকাশিত এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ঢাকা মহানগরের কলেজগুলো, ১৫ সেপ্টেম্বর ঢাকা জেলা, ১৬ সেপ্টেম্বর ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর মাদারীপুর, ২২ সেপ্টেম্বর শরীয়তপুর, ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ, ২৬ সেপ্টেম্বর নরসিংদী, ২৭ সেপ্টেম্বর গাজীপুর, ২৮ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ এবং আগামী ৩ অক্টোবর টাঙ্গাইল ও ৪ অক্টোবর কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ