বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘রাসূল সা. এর অবমাননাকারী গৌরাঙ্গকে গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ভোলায় হিন্দু উগ্রপন্থি গৌরাঙ্গ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, উগ্রপন্থি গৌরাঙ্গ রাসুল সা. এর অবমাননা করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত করেছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মহল রাসূল সা.এর বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অবমাননা করে যাচ্ছে। এজন্য দেশের শীর্ষ ওলামা মশায়েখগণ বার বার দাবি জানিয়ে বলেছেন, আল্লাহ ও রাসূল সা.এর বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির আইন প্রণয়ন করতে হবে।

রাসূল সা.এর বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির আইন থাকলে বার বার রাসূল সা.কে অবমাননাকর বক্তব্য দিতে কেউ সাহস পেতো না। নেতৃদ্বয় বলেন, অবিলম্বে হিন্দু উগ্রপন্থি গৌরাঙ্গকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশময় তীব্র আন্দোলন গড়ে উঠলে সরকারের কিছু করার থাকবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ