বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি হেফাজত মহাসচিবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষা ক্ষেত্রে মনোযোগী হওয়া ও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মাদরাসাগুলো খুলে দেওয়া হয়েছে। এদিকে কওমি শিক্ষা বছরের প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। এমতাবস্থায় মাদরাসা ছাত্র-শিক্ষদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন পাঠদানের দিকে বিশেষভাবে নজর দেন। শিক্ষা বছরের যে ক্ষতি হয়েছে, তা পরিপূর্ণ পোষাতে না পারলেও যত্নশীল হলে ইনশাআল্লাহ ক্ষতি অনেকটা পুষিয়ে নেওয়া যাবে।

মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সকাররের প্রতি দেশের সকল কওমি মাদরাসার মুহতামিম ও আলেমসমাজের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়ে আল্লামা নুরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা খুলে দেওয়ায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মাদরাসার সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহবান থাকবে, তারা যেন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুস্মরণ করার ব্যবস্থা করেন।

এছাড়াও করোনা মহামারী থেকে মুক্তির জন্য প্রতিটি মাদরাসায় নিয়মিত মহান আল্লাহর কাছে বিশেষ ভাবে দু‘আ ও বেশি বেশি নফল ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছেন হেফাজত মহাসচিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ