বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

২০ বছর চেষ্টার পর নামাজ পড়তে জায়গা পেলো মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বহু দিনের অব্যাহত প্রচেষ্টায় সফল হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রিন্সজর্জ এলাকায় অবস্থিত ‘মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়’-এর শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষের অনুমতির পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝখানে সম্প্রতি তারা একটি মসজিদ উদ্বোধন করেছেন। এখন থেকে ক্যাম্পাসে অবস্থানকারী সব মুসলিম এখানে নামাজ আদায় করতে পারবেন।

২০ বছর আগে কিছু মুসলিম শিক্ষার্থী নামাজের মুসল্লার জন্য আবেদন করেছিল। ২০১৭ সাল থেকে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ‘মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠানটির অভ্যন্তরে মসজিদ প্রতিষ্ঠা নিয়ে কাজ করে আসছিল।

গত কয়েক বছরে মসজিদ নির্মাণ তহবিলে তারা অন্তত দুই লাখ মার্কিন ডলার অনুদান সংগ্রহ করে, সে অর্থ দিয়েই মসজিদটি নির্মিত হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ