বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শায়েখে চরমোনাই’র সফর সঙ্গী মাওলানা আবদুর রাজ্জাক জিহাদীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী প্রশিক্ষণ সচিব ও শায়েখে চরমোনাই’র সফর সঙ্গী মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তারা আনুমানিক বয়স ছিল ৪৯ বছর। তিনি ১ ছেলে এবং ৪ মেয়ে রেখে গেছেন।

তার ভাগনে মাওলানা কারী আব্দুস সালাম আরিফী আওয়ার ইসলামকে জানান, মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী গত ১০ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছেন। তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা ঢাকায় নিতে বলেন। গতকাল সোমবার ঢাকার আল কারীম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তিনি আরও জানান, মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী রহ. এর প্রথম জানাজা আজ মঙ্গলবার জোহরের পর চরমোনাই মাদরাসায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আছরের পর তার নিজ গ্রাম বরিশালের রাজাপুরের পূর্ব কানুদাশকাঠিতে অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ