বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কাবুলে তালেবানের সমর্থনে নারীদের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কালো বোরকা পরে পতাকা নিয়ে তালেবানের সমর্থনে আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সমাবেশ করেছেন তিন শতাধিক নারী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সমর্থনে এসব নারী কাবুলের শহীদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটির লেকচার থিয়েটারে আয়োজিত ওই সমাবেশে অংশ নেন।

সমাবেশে নারীরা পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন। আপাদমস্তক কালো বোরকায় ঢাকা প্রথম বক্তা এ সময় বলেন, আমরা সেই নারীদের বিরুদ্ধে যারা রাস্তায় বিক্ষোভ করে বলছে তারা নারীদের প্রতিনিধি।

বিগত সরকার সরকার নারীদের অপব্যবহার করছিল অভিযোগ করে তিনি বলেন, এটা কি বিগত সরকারকে পছন্দ করার স্বাধীনতা? না, এটা সেই স্বাধীনতা নয়। ওই সরকার নারীদের অপব্যবহার করছিল। তারা শুধু সৌন্দর্যের ভিত্তিতে নারীদের নিয়োগ দিয়েছিল।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিচালক দাউদ হাক্কানি জানান, নারীরা এই সমাবেশের আয়োজন করে কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে তাদের অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। কিন্তু সেই মন্ত্রিসভায় পদ পাননি কোনো নারী। এর প্রতিবাদে কাবুলে চলছে বিক্ষোভ। বিক্ষোভ দমনে তালেবান ফাঁকা গুলি, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এমনকি চাবুকও ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই প্রথম তালেবানের পক্ষে মাঠে নামল নারীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ