বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রোববার আসাম জমিয়তের নির্বাচন: ইস্তফা দিবেন মাও. বদরুদ্দীন আজমল এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের আসাম প্রদেশের জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে আগামী রোববার (১২ সেপ্টেম্বর)। প্রদেশটির রাজধানী গৌহাটির দারুল উলুম গাড়িগাঁওয়ে দুপুর ১১ টায় অনুষ্ঠিত হবে এ সাধারণ নির্বাচন। বিষয়টি আওয়ার ইসলামের এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন আসামের বর্তমান সভাপতি ও ভারতীয় সংসদের ধুবড়ি লোকসভার সদস্য (এমএলএ) মাওলানা বদরুদ্দীন আজমল।

তিনি জানান, রোববারের এ সাধারণ নির্বাচনী সভায় উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের কৃতিসন্তান, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সভাপতি ও রাজ্যের পাঠাগার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

মাওলানা আজমল আরও জানান, রোববার সাধারণ নির্বাচনী সভার আগে শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে আসাম রাজ্য জমিয়তের কার্যকরী সভা গৌহাটিতে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংগঠনের রীতি মোতাবেক শনিবার রাতেই বিদায়ী সভাপতি মাওলানা বদরুদ্দীন আজমল (এমপি) সভাপতির পদ থেকে ইস্তেফা দিবেন।

এদিকে নির্বাচনী সভায় অংশ নিতে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর হয়ে গৌহাটি পৌঁছেছেন উত্তর পূর্ব ভারতের আমীরে শরীয়ত ও আসাম রাজ্য জমিয়তে উলামার কার্যকরী সভাপতি মাওলানা শায়খ ইয়াহইয়া।

এছাড়া সভায় আসামের করিমগঞ্জ জেলা জমিয়তের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হামিদ আহমেদ কাসিমী, মাওলানা মাহমুদুল হাছান।

উল্লেখ্য, মাওলানা বদরুদ্দীন আজমল-এর কার্যকাল শেষ হওয়ায় তিনি সভাপতির পদ থেকে ইস্তেফা দিবেন। আসামের গত বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থানে জয়লাভ করে মাওলানা বদরুদ্দীন আজমলের নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চা (All India United Democratic Front বা AIUDF) দল। বর্তমানে আসাম সংসদের ১২৬টি আসনের মধ্যে ১৮টি আসনে মাওলানা বদরুদ্দীন আজমলের দলের সাংসদ রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ