বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ওমরাহ যাত্রায় টিকা হয়রানি: বিপদে হজ এজেন্সিগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: যেসকল বাংলাদেশী  চীনের সিনোফার্মার টিকা নিয়েছেন। তারা এই টিকার বুস্টার ডোজ হিসেবে অন্য প্রতিষ্ঠানের টিকা না নিলে ওমরাহ পালনের অনুমতি পাবে না। গত ৫ আগস্ট এমনটাই জানিয়েছিলো সৌদি আরব সরকার।

কিন্তু দেশে বুস্টার ডোজ নেওয়ার সুযোগ আপাতত নেই। এমন জটিলতায় পড়ে এখনও ওমরাহ কার্যক্রম শুরু করতে পারেনি ধর্শপ্রাণ মুসলিমরা। এতে বিপদে পড়েছেন হজ এজেন্সিগুলোর মালিকরা।

গত ২২ আগস্ট ধর্ম প্রতিমন্ত্রী, সচিব, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের নিয়ে অনলাইনে বৈঠক করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সিনোফার্মার টিকা নেওয়া ব্যক্তিদের বুস্টার ডোজ ছাড়াই ওমরাহ পালনের সুযোগ দিতে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতার দাবি জানান হাবের সভাপতি। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। সম্প্রতি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ১ মহররম থেকে ১৮ বছরের বেশি বয়সীদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।

এজেন্সি মালিকরা বলছেন, টিকা জটিলতা না থাকলে সেপ্টেম্বর থেকেই ওমরাহ যাত্রীদের সৌদি আরবে পাঠানো সম্ভব হতো। হাতেগোনা কয়েকজন গেছেন, যারা অন্য টিকা নিয়েছেন।

সৌদি আরব তাদের ওমরাহ নির্দেশনায় বলেছে, ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্নার ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের ১ ডোজ যারা নিয়েছেন তাদের অনুমতি দেওয়া হবে। সিনোফার্মার টিকাগ্রহণকারীদের অনুমতি পেতে হলে বুস্টার ডোজ হিসেবে ফাইজার, অক্সফোর্ড, মডার্না বা জনসনের টিকা নিতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘টিকার বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে।’

হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘টিকার বিষয়টির সুরাহা হয়নি। আমরা সমস্যার কথা সরকারকে জানিয়েছি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ