রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রিয় প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত মুফতী আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।। 

হাটহাজারী প্রতিনিধি>

দারুল উলূম হাটহাজারীর ‘মহাপরিচালক’ ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.-এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ সেম্টেম্বর) রাত ১১ টা ৫ মিনিটে হাটহাজারী মাদরাসায় জানাজার নামাজ শেষে মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে উত্তর পাশের বাইতুল আতীক জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’তে দাফন করা হয়েছে মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. কে।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর কবরের উত্তরাংশে আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে।

দাফন শেষে মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. -এর কবর জিয়ারত করা শুরু করেছেন ছাত্র ও অনুসারীরা।

এর আগে বুধবার (৮ সেম্টেম্বর) রাত ১১ টা ৫ মিনিটে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে ভক্ত, অনুসারী ও ছাত্রদের অশ্রুসিক্ত ভালোবাসায় সম্পন্ন হয়েছে দারুল উলূম হাটহাজারীর ‘মহাপরিচালক’ ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. জানাজার নামাজ। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।

জানাযা পূর্বে  মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.- এর স্মৃতিচারণ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাওলানা ইয়াহিয়া, মুফতি জসীমউদ্দিন, পটিয়া মাদরাসার প্রধান মুফতী, মুফতী আহমদুল হক, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা নুরুল ইসলাম জিহাদি।

এর আগে বুধবার সকালে মাদ্রাসার শূরা কমিটির বৈঠকে  মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শূরা কমিটির বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।

মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. জানাজার ইন্তেকালের খবরে বুধবার দুপুর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভক্ত, অনুসারী ও ছাত্ররা। তাকে এক নজর দেখতে লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা।

মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন স্থানীয় ডাকবাংলো রোডে রাখা হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়। হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কেই অধিকাংশ মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়ান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ