বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। এটি আসলেই ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ