বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১২ সেপ্টেম্বর থেকে ইবিতে সশরীরে পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের ২০২০-২০২১ অর্থবছরের হল ও পরিবহণ ফি মওকুফ করা হয়েছে।

শনিবার প্রাশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সভা সূত্রে জানা যায়, বিভাগগুলো চাইলে স্বাস্থ্যবিধি মেনে অনার্স-মাস্টার্স ও অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা সশরীরে অথবা অনলাইনে নিতে পারবে। তবে এ সময় আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। তবে যদি শিক্ষার্থীরা আবাসন সুবিধা ছাড়া পরীক্ষা দিতে রাজি না হয় তাহলে বিভাগসমূহ তাদের পরীক্ষা গ্রহণ করতে পারবে না।

এদিকে ইবি ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, শাখা ছাত্রদল ও ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীদের কয়েক দফা দাবির পরিপ্রেক্ষিতে ২০২০-২১ অর্থবছরের সব শিক্ষাবর্ষের আবাসিক ও পরিবহণ ফি মওকুফ করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত গ্রহণের পূর্ববর্তী সময়ে কোনো শিক্ষার্থী এসব ফি পরিশোধ করে থাকলে তা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।

এ বিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা তাদের হল ও পরিবহণ ফি মওকুফ করেছি। করোনার কারণে যদি আরও বেশি সময় ক্যাম্পাস বন্ধ থাকে তাহলে আবারো বিষয়টি বিবেচনায় আনা হবে। এছাড়া বিভাগসমূহের সুবিধা অনুযায়ী অনলাইন পরীক্ষার পাশাপাশি সশরীরেও পরীক্ষা নিতে পারবে বলে জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ