বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

তালেবানের মন্ত্রীসভা ‘রাহবারি শুরা’ গঠন প্রায় শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নতুন একটি মন্ত্রিসভা ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তালেবান।

তালেবানের এক ঊর্ধ্বতন নেতা জানান, যে তাদের দল, নতুন একটি মন্ত্রিসভা ঘোষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যাতে অন্তর্ভুক্ত থাকবে ‘রাহবারি শুরা’ বা নেতৃত্বদানকারী কাউন্সিলের সকল সদস্য।

তালেবানের সুপ্রিম কমান্ডার, হেবাতুল্লাহ আখুন্দজাদা, তার সহকারী, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দীন হাক্কানি, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র, মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং তালেবান মিলিটারি কমিশনের প্রধানের সঙ্গে তালেবানের জন্মস্থান হিসেবে খ্যাত কান্দাহার শহরে সরকার গঠন সম্পর্কিত আলোচনা শুরু করেছেন।

শনিবার (২৮ আগস্ট) টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন তালেবানের অন্য এক ঊর্ধ্বতন নেতা শের মোহাম্মদ আব্বাস, বর্তমানে তালেবান নেতৃত্ব একটি সরকার গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠী, রাজনৈতিক দল এবং ইসলামী আমিরাতের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যে সরকার আফগানিস্তানের অভ্যন্তরে এবং বাইরে গ্রহণযোগ্য এবং স্বীকৃত হবে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, এই প্রক্রিয়া সম্পন্ন প্রায়। তালেবান নেতা জানান, তালেবান নেতৃত্ব প্রধান সহকারী সিরাজুদ্দীন হাক্কানি এবং অপর সহকারী প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে মন্ত্রিসভার নাম চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছে।

তিনি জানান, এই মন্ত্রিসভায় ২৬ জন সদস্য থাকতে পারেন এবং যাতে কাউন্সিলের বাইরের লোকজনও সামিল হতে পারেন। সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিজে মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত অনুমোদন দেবেন। সূত্র: ভয়েস অব আমেরিকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ