বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

রোববার হেফাজতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (২৯ আগস্ট)।

রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় বিকাল ৩ টায় হেফাজতের নতুন আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহবানে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে চলমান হেফাজতের মামলায় কারাবন্দি নেতাদের মুক্তি ও নেতৃত্বশূণ্যতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে সূত্র জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সূত্রটি আরও জানিয়েছে,  হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের পর সংকটে পড়েছে হেফাজত। তাছাড়া প্রভাবশালী অনেক নেতা কারাবন্দী ও মামলায় বিপর্যস্ত হওয়ায় বেশ চাপেই আছে সংগঠনটি।

তবে সকল সংকট কাটিয়ে নতুন কর্মসূচি ঠিক করতেই আগামীকাল মজলিসে শূরার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে হেফাজত সূত্রে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ