বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঢাকার দুই মেয়রের পদত্যাগ চাইলেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় এডিস মশা নিধনে ব্যর্থতার দায়ে দুই সিটির মেয়রের পদত্যাগ চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ শনিবার (২৮ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে এক সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের পদত্যাগ দাবি করেন ইসলামী আন্দোলন নেতা মাওলানা মাসউদ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে করেছিলেন তিনি।

তিনি বলেন, মশা নিধনে সিটি করপোরেশন বাজেট করে আর ফটোসেশন করে। যা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। মশা নিধনের নামে ফটোসেশন ও দলীয় প্রচারণা নগরবাসীর সঙ্গে তামাশা ছাড়া কিছুই না। মশা নিধনে টেকনিক্যাল কমিটি ও কীটতত্ত্ববিদদের পরামর্শ কতটুকু মূল্যায়ন ও গ্রহণ করা হয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

দুই সিটির মেয়রের উদ্দেশ্যে মাওলানা মাসউদ বলেন, নগরবাসীর প্রতি আন্তরিক হয়ে দিনরাত পরিশ্রম করে নগরকে বসবাসের উপযোগী করে তুলন। যদি আপনারা তা করতে না পারেন তবে ব্যর্থতার দায় নিয়ে দ্রুত পদত্যাগ করুন। নগরবাসীর প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং সমস্যা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিকে নগরপিতা বানাতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ