বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জামিনে মুক্ত মাওলানা খুরশিদ আলম কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতের মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মুফাসসিরে কুরআন মাওলানা খুরশিদ আলম কাসেমী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ শুক্রবার (২৭ আগস্ট) বিকাল ৫ টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হোন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাওলানা খুরশিদ আলম কাসেমীর বড় ছেলে মাওলানা মাহমুদ আহমদ আল হাসান।

তিনি জানান, গত রোববার (২২ আগস্ট) আদালত থেকে জামিন পান মাওলানা খুরশিদ আলম কাসেমী। তবে চূড়ান্ত কাগজপত্র কারাগারে পৌঁছাতে বিলম্ব হওয়ায় আজ (২৭ আগস্ট) কারাগার থেকে বের হয়েছেন তিনি।

এর আগে গত ৮ রমজান (২১ এপ্রিল) তাকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ চারমাস ছয় দিন কারাভোগের পর আজ বের হয়ে আসলেন মাওলানা খুরশিদ আলম কাসেমী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ