শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে তালেবান। বৃহস্পতিবার শেষ বেলায় চালানো এসব হামলায় ১২ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জনের প্রাণহানি হয়েছে। আইএস আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে।

দেশটি নিয়ন্ত্রণকারী তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সারাদেশের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা। কাজেই এই হামলা প্রতিহত করতে না পারার ব্যর্থ মার্কিন সেনাদের।

তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তালেবান যথেষ্ট তৎপর এবং এ ধরনের হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আফগানিস্তানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিণত হতে দেবে না।

এদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিৃবতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, যেকোনো উপায়ে সন্ত্রাসবাদের আত্মপ্রকাশের নিন্দা জানায় পাকিস্তান। বিবৃতিতে নিহতদের পরিবারবর্গকে শোক জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। সূত্র : পার্সটুডে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ