বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪০। খবর বিবিসি’র।

তালেবানের একজন কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পেন্টাগন নিশ্চিত করেছে বিস্ফোরণে নিহতদের মধ্যে ১২ জন আমেরিকান সৈন্য রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র বলছেন, নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বেশ কিছু বেসামরিক মানুষ রয়েছেন।

প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা বৃহস্পতিবার ছয়টায় বিমানবন্দরের কাছে ব্যারন হোটেলের ধারেপাশে। এই হোটেলে যুক্তরাজ্যে যারা যেতে চাইছিলেন তাদের নথিপত্র ব্রিটিশ কর্মকর্তারা যাচাই বাছাই করছিলেন।

প্রথম বিস্ফোরণের পর বন্দুকের গুলি হয় এবং এরপরই দ্বিতীয় বিস্ফোরণ হয় বিমানবন্দরের ঢোকার প্রধান একটি গেট - অ্যাবে গেটের কাছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ