বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মিরপুরে অগ্নিকাণ্ড: দগ্ধ ৭ জনের মধ্যে ৪ জন আইসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন এ কথা জানান।

তিনি বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বাকি তিনজনকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও ভালো না।

৮৫ শতাংশ পোড়া নিয়ে শফিকুল ইসলাম, ৪৫ শতাংশ পোড়া নিয়ে সুমন, ৮০ শতাংশ পোড়া নিয়ে রওশন আরা ও ৭০ শতাংশ পোড়া নিয়ে রিনা আইসিইউতে রয়েছেন। এছাড়া ২৭ শতাংশ পোড়া নিয়ে নাসরিন নাজনিন, ১৫ শতাংশ পোড়া নিয়ে শিশু নওশীন ও ৩৮ শতাংশ পোড়া রেনু আক্তার এইচডিইউতে আছেন।

আজ সকালে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু জানান, বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দগ্ধ সাতজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ওই বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল, দুই দিন আগে লিকেজ মেরামত করা হয়েছে। কিন্তু আজ রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায় নিচতলায়। এতে সাত জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

এদিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, ওই বাসায় কয়েকদিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ি লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাত জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসে দেওয়া হলে তিনটি ইউনিট এসে আগুন নেভায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ