বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আজ প্রায় দেড় বছর ধরে করোনা মহামারীর প্রকোপের কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাচ্চারা ঘরে থাকতে থাকতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। লেখাপড়া চালু না থাকায় অনেকে জড়িয়ে পড়ছে বিভিন্ন কাজে। করোনা মহামারীতে আয়-রোজগার বন্ধ থাকায় দারিদ্রতার কারণে পরিবার গুলোতে অভাব-অনটন তীব্র আকার ধারণ করেছে এবং তাদের সন্তানদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাচ্চাদের মধ্যে বিপজ্জনক ভাবে মোবাইল আসক্তি বৃদ্ধি পেয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জের ফতুল্লা পিলকুনি আল করিম দারুল ইসলাম এতিমখানা মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাওলানা আতাউল্লাহ হাফিজ্জি বলেন, গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দ্রুত স্কুলগুলো খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন । জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার দ্রুত বাস্তবায়ন দেখতে চায়।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আরও বলেন, ‘শিশুদের বেলায় করুণায় আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম দেখা যাচ্ছে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে বাধা কোথায়। ইতিপূর্বে করোনা মহামারীর মধ্যে সরকার হেফজখানা ও এতিমখানা গুলো খুলে দেয়ার পর দেখা গেছে ছাত্র-শিক্ষকসহ কে হই করোনায় আক্রান্ত হয় নাই । অথচ করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে কোনদিন বাসা থেকে বের হয়নি এমন লোক আক্রান্ত হয়ে মারা যাওয়ার নজির রয়েছে। ইনশাআল্লাহ মাদ্রাসা গুলো চালু থাকলে ছাত্র-শিক্ষকরা কোরআন হাদিস পড়ে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া অব্যাহত রাখলে আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের বিপদ থেকে মুক্ত করবেন বলে আশা করছি।’

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা ওমর ফারুক সন্দিপী, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মুফতি নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোস্তফা কামাল, ও আলহাজ্ব তৈয়বুর রহমান,মৌলভী মোঃ আনোয়ার হোসেন, ও মাস্টার আনসার উদ্দিন হাওলাদার প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ