বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাংলাদেশিদের ওমরাহ পালনে আর কোনো বাধা নেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আরও দুটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। এই দুটি হলো চীনে তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালন ও সৌদি প্রবাসীদের আর কোনো বাধা রইল না।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সৌদি আরব সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ছয়টি টিকা অনুমোদন পেল।

সৌদি আরব আগে করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

গত মাসের শেষ দিকে সৌদি কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তাঁরাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

চলতি মাসের শুরুর দিকে দেশটি জানায়, ৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে যারা সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিন গ্রহণ করেছে তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবে। সৌদি সরকার গত মাসে জানায়, আগস্ট মাসের প্রথম থেকেই সৌদি আরবে প্রবেশ করতে হলে দেশটিতে অনুমোদিত ভ্যাকসিনগুলোর উভয় ডোজ গ্রহণ করতে হবে।

বাংলাদেশে যেসব ভ্যাকসিন সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে তার মধ্যে আছে সিনোফার্মের ভ্যাকসিনও অন্যতম। সৌদি আরব এই টিকার অনুমোদন দেওয়ায় এদেশের সিনোফার্মের ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের ওমরাহ হজ পালন ও প্রবাসীদের কর্মস্থলে ফিরতে আর বাধা থাকছে না। টিকার দুটি ডোজ সম্পূর্ণ করা প্রবাসী বাংলাদেশিদের আর সৌদির হোটেলে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

বাংলাদেশে বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা প্রয়োগ হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ